তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

তিনি জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধা এবং শহীদ পরিবারের বর্তমান দুর্দশার কথা তুলে ধরে তাদের যথাযথ পুনর্বাসন, সম্মান ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শনিবার বিকেলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শিশু শহীদ জাবের ইব্রাহিমের মা এবং ও বিরোধীদলীয় সংসদ সদস্য রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে চব্বিশের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ-এর উদ্বোধন করা হয়।

এমএম