বুধবার (২৬ মার্চ) পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনের জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে বোডিং পাস দেয়নি। দুই শতাধিক মামলার আসামি হওয়ায় তার পাসপোর্ট লক করা রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

এ বিষয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন, সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৯ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। সকাল ১১ টার দিকে ইমিগ্রেশন পুলিশ আমাকে আটকে দেয়। তারা জানান মামলা থাকায় পাসপোর্ট বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি বলেন, আমরা গত ১৫ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। যে কারণে অনেক মামলা রয়েছে। যার সঠিক হিসাবও নাই। এত বছর আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা ভেবেছি মুক্ত হয়েছি। কিন্তু আজকে আমাকে আটকে দেওয়া হলো। আমি তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি না। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে পরিবার নিয়ে সৌদি আরব যেতে চাইছি। কিন্তু এখনও তো হয়রানি শেষ হলো না।

এনএইচ