মঙ্গলবার (৭ জুন) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে গতরাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশে ককটেল হামলা ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান সাইফুল হক।

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কতটা নাজুক এই ঘটনা তারও একটা নজির। এই ঘটনার দায় স্থানীয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না।’

সাইফুল হক বলেন, ‘বিএনপি সরকার গঠনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি; সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্ত, মাফিয়ারা এখনো দেশব্যাপী তৎপর রয়েছে। এরা মানুষের স্বাভাবিক জীবন জীবিকাকেও হুমকির মধ্যে নিক্ষেপ করছে। কোথাও কোথাও এরা পুরানা জমানার মতো স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে।’

তিনি বলেন, ‘এইসব সামাজিক নৈরাজ্যকে আর বাড়তে দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক ইতিবাচক পদক্ষেপগুলো নষ্ট হয়ে যাবে। কোনো সন্ত্রাসী র্দ্বূৃত্তকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার অবকাশ নেই।’

তিনি অনতিবিলম্বে এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ বিচার দাবি করেছেন। একই সঙ্গে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহ্বান জানিয়েছেন।

এমএম