বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয় সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জাময়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজ পথে আন্দোলন করে যাচ্ছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দূর্নীতি ও দু:শাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুাদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি। তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জেলা কর্মপরিষদ সদসস্য ও ছাত্রশিবিরের শহর ও জেলা নেতারা।
এমএম