শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, প্রত্যাশা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই সরকারকে বসিয়েছি। তারা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশা করি। তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে মনে করি না।

বৈঠকের ব্যাপারে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এসব বিষয় ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি।

বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের দলনেতা মোস্তফা জামান হায়দার।

এইচআর