শনিবার (২২ মার্চ) জামায়াত কয়ড়া ইউনিয়নের উদ্যোগে কয়ড়া বাজারে ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলার জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দেয় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করে শ্রমিকের, কৃষকের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর, আধুনিক, মানবিক, কল্যাণকর বাংলাদেশ গড়ে তোলা হবে। ইনশাল্লাহ’

তিনি আরো বলেন, ‘এদেশের জনগণ ১৭ বছর ধরে ভোট দিতে পারে না। প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জামায়েত ইসলামী একটি ফ্রি ফায়ার কেডিবল নির্বাচন চায়। যাতে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে।’

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে শ্রমিক কল্যাণ ফেডারশনের উপজেলা সেক্রেটারি মো: আব্দুল মালেকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণত সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, পৌর জামায়াতের আমির আব্দুল করিম, ইউনিয়ন জামায়াতের সাধারণত সম্পাদক ছমির উদ্দিন।

এনএইচ