বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, নির্বাচন হলে দেশে চলমান সংকট কাটবে, তাই নির্বাচন চায় বিএনপি। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য।
এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, রফিকুল আলম মজনু, ডা. রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতারা।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন দলটির নেতাকর্মীরা।
এনএইচ