শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন দলের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।’

তিনি বলেন, ‘আজকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তারা আমাদেরকে সংস্কারের রিপোর্ট বই দিবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে তাদের সাথে আলাদা বৈঠক হবে। সেখানে আমরা আলোচনা করে মূল সিদ্ধান্ত জানাব।’

তিনি আরো বলেন, ‘আমরা বলেছি, যে সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐক্যমত এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।’

এনএইচ