আজ সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ব্রেইন স্ট্রোকজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মরহুমের নামাজে জানাজা কুষ্টিয়ার মিরপুরের নিজ গ্রাম কটিদহে বাদ আসর অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম যৌথভাবে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মজিবুর রহমানের মৃত্যুতে আমরা একজন স্বজ্জন ও ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষককে হারিয়েছি।’

তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস বিজ্ঞপ্তি