রাস্তা খুলে দেওয়ার সময় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসির উদ্দীন, ওমর ফারুক এবং রমনা এলাকার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

তার আগে শিক্ষার্থীদের ছয়জন পৌনে ৫টার দিকে সচিবালয়ে ঢুকে। পরে তারা আধা ঘণ্টা পর বেরিয়ে এলে শিক্ষা ভবনের সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা গিয়ে মোড়ে দাঁড়ায়। পরে তারা সেখান থেকে শাহবাগ হয়ে চলে যায়। তারা যাওয়ার ১৫ মিনিট পর সচিবালয়ের রাস্তাটি খুলে দেওয়া হয়।

এর আগে বিকাল ৪টায় শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের সড়কে এসে অবস্থান নেয়। কিন্তু পুলিশি বাধায় তারা সচিবালয়ের দিকে যেতে পারেনি। এরপর সেখানে তারা ঘণ্টাখানেক অপেক্ষা করে। পরে ভেতরে যাওয়ার অনুমতি মেলে। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বাদ দিয়ে ছয় দাবি নিয়ে ভেতরে যায়। তারা কাগজে লিখিত দাবিগুলো সচিবালয়ে জমা দিয়ে চলে আসে। এরই মাঝে একটি পিকআপ ও একটি বাসে করে উত্তরার দুটি কলেজ থেকে অর্ধশত ছাত্র এসে হাজির হয়। সর্বশেষ তারা নিজ নিজ গন্তব্যে রওয়ানা দেয়।

এমএম