বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম সিন্ডিকেটের সভায় এই ডিগ্রি অনুমোদিত হয়।
এর আগে ১২ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৪৭তম সভায় তা অনুমোদন দেওয়া হয়।
তার পিএইচডির বিষয় ছিল বিষয়: বাংলায় ইসলামি রাজনীতির উৎপত্তি ও বিকাশ (১৯০৫-১৯৭০)। হামিদুর রহমান আযাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সর্বশেষ কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এক প্রতিক্রিয়ায় হামিদুর রহমান আযাদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার এতদিন আমার শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল। মহান আল্লাহ তায়ালার রহমত ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হওয়ায় আমিও অধিকার ফিরে পেয়েছি। এ জন্য আল্লাহ তায়ালার শুকরিয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন।
এমএম