বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীনভাবে ওয়ানডে দলের নেতৃত্ব দিলেও এবার প্রথমবারের মতো পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন লিটন দাস। বিসিবির আশা, তার নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ নতুন দিগন্তের সূচনা করবে।

এ পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ, তিনটিতে হেরেছে। একটি ম্যাচের ফল ভিন্নভাবে নিষ্পত্তি হয়েছে।

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলের পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এস