[b]ঢাকা:[/b] দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
সাংবাদিক তিনজন হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সিনিয়র রিপোর্টার রফিক মুহাম্মদ ও অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিক।
এর মধ্যে পুলিশের পক্ষ থেকে অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।
ঢাকা মহানগর হাকিম ইউনুস খান উভয় পক্ষের শুনানি শেষে শুক্রবার বিকাল সোয়া ৪টায় এ আদেশ দেন।
এর আগে বিকাল ৩টায় তিন সাংবাদিককে মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয় থেকে আদালতে আনা হয়।
উল্লেখ্য, রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবে ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এ সংবাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে ভারতীয় বাহিনীর উপস্থিতি সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন-এর মধ্যকার কিছু কাল্পনিক যোগাযোগ উদ্ধৃত করা হয়েছে, যে তথ্যসমূহের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের অথবা বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এর আগে সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলা হয়।
গণমাধ্যম
ইনকিলাবের ৩ সাংবাদিক কারাগারে
দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিক তিনজন হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সিনিয়র রিপোর্টার রফিক মুহাম্মদ ও অপরাধ বিষয়ক





