'ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫’পেলেন নোয়াখালীর সাংবাদিক আবু নাছের মঞ্জু।

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র চেক তুলে দেন।

আবু নাছের মঞ্জু দৈনিক যায়যায়দিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি স্থানীয় লোকসংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমেদ মোসতাক রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. নাভরতসামি প্যারানাইথেরান। জুরি বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী।

অনুষ্ঠানে নোয়াখালীর সাংবাদিক আবু নাছের মঞ্জু ছাড়াও জাতীয় ও বিভাগীয় পর্যায়ে ২৩ জন সাংবাদিককে ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাও গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে অ্যাওয়ার্ড দেয়া হয়া দৈনিক ইত্তেফাক, ডেইল অবজারভার ও বেসরকারি টেলিভিশন চ্যানে এনটিভিকে।

কেএইচ