দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এল আর এফ)।

অবিলম্বে দুদকের এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছে ‘এলআরএফ’। অন্যথায় সাংবাদিকদের অন্য সংগঠনগুলোর সঙ্গে একাত্ম হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এলআরএফ মনে করে ‘এ ধরনের নিষেধাজ্ঞা দুদকের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টি করবে।

দুদক কর্তৃক নানা কার্যক্রমের তথ্য ও সংবাদ গণমাধ্যমে প্রচার ও প্রকাশের মধ্য দিয়ে দেশবাসী অবহিত থেকে বঞ্চিত হবে। এ সিদ্ধান্ত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে।

যেখানে বর্তমান সরকার তথ্যপ্রবাহের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন ও তথ্য অধিকার আইন পাস করেছে, সেখানে দুদকের এ ধরনের সিদ্ধান্ত সরকারের উদ্যোগের পরিপন্থী।’

‘এলআরএফ’ এর সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এক বিবৃতিতে অবিলম্বে দুদকের সিদ্ধান্ত প্রত্যাহার করে দুদকে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ওএফ