তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম ও রাজনীতিতে কোনো অপরাধী থাকবে না। গণমাধ্যমকে উস্কানি ও অশ্লীলতা থেকে মুক্ত হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, টেলিভিশন সম্প্রচার কমিশন হবে সম্প্রচার আইন ও সাংবাদিকদের সুরক্ষায়। এই কমিশন সাংবাদিক ও দর্শকদের স্বার্থ রক্ষা করবে। সরকার ও রাষ্ট্রের স্বার্থ দেখবে। সম্প্রচার কমিশন ও আইনের মাধ্যমে সরকারি হস্তক্ষেপ কোনো প্রতিষ্ঠান ধ্বংস হবে না।
বিএনপির রাজনীতি সম্পর্কে ইনু বলেন, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, দূর্নিতিবাজ, যুদ্ধাপরাধী নেতা-নেত্রী যদি কোনো গণতান্ত্রিক দলে থাকে তাহলে দলের সাংগঠনিক অবস্থা এমনিতেই ভেঙ্গে পড়বে। তাই বিএনপির নেতাদের বলবো, আগুন সন্ত্রাসী খালেদা ও তারেক রহমানকে বাদ দিয়ে দলকে শক্তিশালী করুন।
তথ্যমন্ত্রীর বক্তব্যের পরপরেই দর্শক জরিপে সেরা সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের পুরষ্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্যাবল টেভি দর্শক ফোরাম।
বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি শাহাবুদ্দিন শাহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।
এআই





