চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামকে ধানমন্ডি ল্যাবএইডে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে অসুস্থ হওয়ায় কারনে তাকে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।  

রোববার রাত ১টার দিকে তাকে সেখানে নিয়ে আসা হয়।    

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন তার সঙ্গে রয়েছেন। তিনি দেশবাসীর কাছে চাষী নজরুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন।     

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাষী নজরুল ইসলাম কমলাপুর জসিম উদ্দিন রোডস্থ তার বাসায় রাতে হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডি ল্যাবএইডে ভর্তি করা হয়।    

ল্যাবএইডে দায়িত্বরত চাষী নজরুল ইসলামের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. সৈয়দ আকরাম জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পেটে ব্যাথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানান ডা. সৈয়দ আকরাম।

এসএইচ