দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় মিডিয়া অ্যায়ার্ড-২০১৪ এর মাধ্যমে ৩ সাংবাদিকদের পুরস্কৃত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
পুরস্কার প্রাপ্ত ওই ৩ সাংবাদিক হলেন- এবিসি রেডিও'র  আমিন আল রশিদ, নিউ এজ পত্রিকার সাদিকুর রহমান এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নিশাদ হুদা। প্রথম ২ জনকে  ক্রেষ্ট ও নগদ ২৫ হাজার টাকা করে এবং শেষের জনকে ২০ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে দুদক কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে‍ ‍ 'মিডিয়া অ্যায়ার্ড-২০১৪'  বিজয়ী ওই ৩ সাংবাদিককে ক্রেষ্ট এবং  নগদ অর্থ পুরস্কার প্রদান করেন দুদক চেয়ারম্যান।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মিডিয়ার সহযোগিতা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র মিডিয়াই পারে জনগণকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে। আর দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে জনগণকে অবশ্যই এগিয়ে আসতে হবে।
চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, সাংবাদিকদের তথ্য বহুল অনুসন্ধানী প্রতিবেদন দুদকের দুর্নীতি দমন ও প্রতিরোধের কার্যক্রমে অনেক সহায়ক ভূমিকা রেখে যাচ্ছে।
দুদক সচিব মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার মো. নাসির উদ্দিন আহমেদ,মিডিয়া অ্যাওয়ার্ড বিচারক মণ্ডলীর সদস্য ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল,স্বাগত বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ  ও গবেষণা) ড.শামসুল আরেফিন, উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এবং পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এবিসি রেডিও'র প্রতিনিধি আমিন আল রশিদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নিশাদ হুদা।
ঢাকা,একে, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর