অনুসন্ধানী ও দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ এবং প্রচারের কৃতিত্ব স্বরুপ ৬ সাংবাদিক পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড (পুরস্কার)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমারে ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের চতুর্থ দিন (২৯ মার্চ) দুপুর আড়াই টায় দুদকের সম্মেলন কক্ষে বিভিন্ন মিডিয়ার ৬ সাংবাদিককে ’মিডিয়া অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করা হবে।

তিনি বলেন, ভাগ্যবান ছয় সাংবাদিক দৈনিক জনকণ্ঠের কাওসার রহমান, নিউ এইজের মাহমুদুল হাসান, বণিক বার্তার শাকিত্তন, একাত্তর টেলিভিশনের পারভেজ নাদির রেজা এবং এবিসি রেডিও’র শাহনাজ শারমিন ও সুদিত কুমার দ্য।

ওই ছয় সাংবাদিকের পরিবেশিত ও প্রকাশিত দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পুরস্কৃত করতে মনোনিত করেছেন। তারা প্রত্যেকে ২৫ হাজার টাকা করে পাবেন।

জানা যায়, আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত জাকজমকভাবে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে নানা অনুষ্ঠান এবং কর্মসূচির মাধ্যমে পালন করছে দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

একে/কেএইচ