সূর্যসেন হল শাখা ছাত্রলীগের হামলায় মারাত্মক আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় রয়েছেন ২সাংবাদিক।

তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক গালিব আশরাফ এবং সময় টিভির সাবেক রিপোর্টার মাসুদুর রহমান।তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায় ২সাংবাদিক বিছানায় শুয়ে আছেন। তাদের পাশে নির্ঘুম রাত কাটাচ্ছেন তাদের বন্ধু ও সহকর্মীরা।

মেডিকেল সেন্টারে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। তার কাছে আহতদের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি জানান, ‘ডাক্তার বলেছে উভয়ের হাত ও হাটুর ওপরের আঘাত গুরুতর। তাই বেশ কিছুদিন তাদের হাসপাতালে থাকতে হবে।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় তাদের ওপর হামলা চালায় সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন গ্রুপের কর্মীরা।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ