মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়। ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ৯২ ডলার।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ৭৮ ডলার বা ১ দশমিক ৭১ শতাংশ কমেছে। ফলে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার। আলজাজিরা

এমএম