আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ এপারেলস লিমিটেড কারখানার সামনে এবং সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ করে রেখেছে। আজও কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার অন্তত: অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।
এমএম















