বুধবার ( ১৭ জানুয়ারি ) এক বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান এই শোকবাণী প্রদান করেন।

তিনি বলেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবক। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি ছিলেন উদার গণতন্ত্রমনা, নির্ভীক, অকুতোভয়। তিনি লেখনির মাধ্যমে দেশ ও জাতির খেদমত করেছেন। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রেস বিজ্ঞপ্তি