একুশে টিভির সাংবাদিক মাইনুল ইসলাম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বিটের রিপোর্টার হিসেবে গাজী টিভিতে যোগ দিচ্ছেন। রোববার আনুষ্ঠানিকভাবে চ্যানেলটিতে যোগদানের কথা রয়েছে তার।
শনিবার বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন সাংবাদিক মাইনুল ইসলাম।
মাইনুল ইসলাম সাংবাদিকতায় ক্যারিয়ার শুরুর আগে দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় ফ্রিলান্সিং সাংবাদিকতা করেন।
২০০৯ সালে জনপ্রিয় টেলিভিশন একুশে টিভিতে যোগ দেন। চ্যানেলটিতে ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রী ও আওয়মীলীগ বিটের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
বিটের বাইরে আইসিটি ছাড়াও অসংখ্য বিশেষ রিপোর্ট করেছেন। ইতিমধ্যে বিশেষ রিপোর্টের জন্য দুটি পুরস্কারও পেয়েছেন।
সাংবাদিকতা শুরুর আগে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও গ্রামীণফোনে দক্ষতার সঙ্গে চাকরি করেন তিনি।
মাইনুল হোসেন জানান, ব্যাংক বা করপোরেট প্রতিষ্ঠান থেকে দেশকে কিছু দেওয়ার জন্যই মূলত সাংবাদিকতাকে বেছে নেওয়া। এরপর একুশে টিভিতে দীর্ঘ ছয় বছরের বেশি সময় কাজ করেছেন। সেখানে অনেক কিছু শিখেছেন। এখন নতুনভাবে নতুন পরিবেশে আরও কিছু করার জন্যই গাজী টিভিতে যোগদান করছেন তিনি।
রুআ/এমকে





