বকেয়া বেতন পরিশোধের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন দৈনিক বাংলা বুলেটিনের সাংবাদিকরা। ৪৮ ঘণ্টার মধ্যে বেতন পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক এম আর সাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) আহ্বায়ক আব্দুর রহিম বগ্রা, সদস্য সচিব মহসিন আলী রাজু, সাংবাদিক নেতা আমজাদ হোসেন মিন্টু, আশরাফুল ইসলাম রতন, বাংলা বুলেটিনের স্টাফ রিপোর্টার সবুর আল মামুন, সুমন সরদার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন, দৈনিক বাংলা বুলেটিনের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন।
এএইচ





