ঢাকায় কর্মরত টাঙ্গাইল জেলার সাংবাদিকদের সংগঠন ‘টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে বুধবার এক বছর মেয়াদি ১৫ সদস্যর এই পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়।
দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন সভাপতি ও কান্ট্রি নিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক আবদুল গাফফার মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাহফুজ সিদ্দিকী ও জাহাঙ্গীর ফিরোজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী (নয়াদিগন্ত) ও জীবন ইসলাম (অবজারভার), সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ তাবিবুর রহমান তালুকদার (আরটিভি), দফতর সম্পাদক আব্দুল লতিফ রানা (যমুনা নিউজ২৪ ডটকম) ও নারী সম্পাদক সৈয়দা লুৎফা শাহানা (বিজয় টিভি)।
কার্যনির্বাহি সদস্য হলেন- দৈনিক ইনকিলাবের সিটি এডিটর সাখাওযাত হোসেন বাদশা, মুহাম্মদ নুরুল হুদা (সংগ্রাম), ইলিয়াস হোসেন (ইন্ডিপেনডেন্ট টিভি), তারেক সালমান (দ্য রিপোর্ট২৪ ডটকম), ফিরোজ মান্না (জনকন্ঠ), শাহনাজ পারভীন (বৈশাখী টিভি), শাহিন রিজভী।
সাংবাদিকদের পেশাগত ও এলাকার উন্নয়নে ১৯৯৩ সালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ‘টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’। বর্তমানে এ সংগঠনের ১৬৫ জন সদস্য রয়েছেন।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
টাঙ্গাইল সাংবাদিক ফোরামের কমিটি গঠন
ঢাকায় কর্মরত টাঙ্গাইল জেলার সাংবাদিকদের সংগঠন ‘টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে বুধবার এক বছর মেয়াদি ১৫ সদস্যর এই পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়।





