ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, বলিষ্ঠ ও সুস্থ ধারার সাংবাদিকতা জাতিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে রিপোর্টার ও ফটো সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রত্যাশা আরো বেশি। আগামী দিনে উভয় সংগঠনের সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপস্থিত বক্তারা বলেন, রিপোর্টার ও ফটো সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক। একজন ছাড়া অন্যজনের চলা সম্ভব নয়। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পর্ক দীর্ঘদিনের। সে সম্পর্ককে সমুন্নত ও আরো সুদৃঢ় করার করার জন্য উভয় সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন, বর্তমান সহ-সভাপতি নাসিম শিকদার, গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য বাবুল তালুকদার প্রমূখ।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই





