সোমবার (২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা পুলিশ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সংযম, ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষুব্ধ করতে পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী আহত-নিহত হওয়ার গুজব ছড়াচ্ছে। তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ কোনো গুলি চালায়নি এবং এতে কেউ হতাহতও হয়নি।
এ পরিস্থিতিতে শ্রমিক ও সাধারণ জনগণকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।
এনএইচ











