বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, গণমাধ্যম কতটুকু স্বাধীনভাবে কাজ করবে, তার সীমা নির্ধারণের দায়িত্ব সরকার বা জনগণের নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।
তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও নিশ্চিত করা প্রয়োজন।
তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সময়ে গণমাধ্যমে অসত্য তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে উল্লেখ করে সালেহ শিবলী প্রতিটি সংবাদমাধ্যমে নিজস্ব তথ্য যাচাই ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
গুজব, গুঞ্জন ও অপপ্রচার ঠেকাতে নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ কার্যক্রম থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তথ্য যাচাইয়ের বিকল্প নেই বলে জানান প্রেস সচিব।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতা অনুসরণ করে এবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের সামনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার ভাষ্য, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের পাশাপাশি বৈশ্বিক পরিসরেও গুরুত্বপূর্ণ।
দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, অতীতের দুর্বল প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ঝুঁকি মোকাবিলা করে বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে।
এস





