গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম মুহাম্মদ জাহাঙ্গীর-এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১০জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় জানাজায় তার বড় ভাই নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিসুজ্জামান, গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাড়ির কাছের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুম জাহাঙ্গীরকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বরেণ্য এই সাংবাদিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৮ই জুলাই তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।
মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত ছিলেন তিনি।
এসএম/জেড





