প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে  সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদকে ৩ বছরের জন্য  চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়- সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে তাকে ৩ বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক বিচারপতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি বি কে দাস ২০১০ সালের ৯ নভেম্বরে ৩ বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন। এরপর এই পদে কাউকে নিয়োগ করা হয়নি। এদিকে সাবেক ওই বিচারপতি বি কে দাস গত ১২ জুন মারা যান।

ঢাকা,৪ জুলাই, টাইমনিউজবিডি.কম/একে