আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৭ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব নেন আব্দুল মান্নান। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এবার সংস্থাটির চেয়ারম্যান পদে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো।