জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক রিপোর্টার ও নির্বাহী সম্পাদক, প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ০৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি করোনা পজেটিভ ছিলেন।
এমবি





