ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ‌্যার সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষ হলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন ডিআরইউ’র নির্বাচন কমিশনের সদস‌্য মঞ্জুরুল আহসান বুলবুল। এসময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল ৪৮৯ ভোট পেয়েছেন। সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম থাকা অপর প্রার্থী রাজু আহমেদ ১৯৩ ভোট পেয়েছেন। অন্য দুই সভাপতি প্রার্থীর মধ্যে শরিফুল ইসলাম বিলু ৭৫ ভোট ও শামসুল হক বসুনিয়া ৩ ভোট পেয়েছেন।

ডিআরইউ’র নির্বাচনের ফলাফল:

সভাপতি
রফিকুল ইসলাম আজাদ - ৫৫০ ভোট (বিজয়ী), রাজু আহমেদ - ১৯৩ ভোট, শাহনেওয়াজ দুলাল - ৪৮৯ ভোট, শামসুল হক বুসনিয়া - ০৩ ভোট, শরিফুল ইসলাম বিলু - ৭৫ ভোট

সহ-সভাপতি:
নজরুল কবীর - ৪৮৮ ভোট (বিজয়ী), ওসমান গনি বাবুল - ৩৩৯ ভোট, রাশেদুল হক - ৪৪১ ভোট

সাধারণ সম্পাদক:
নরুল ইসলাম হাসিব - ৫৬৫ ভোট, রিয়াজ চৌধুরী - ৫৬৭ ভোট (বিজয়ী), শেখ জামাল - ১৮৩ ভোট

যুগ্ম সম্পাদক:
হেলিমুল আলম বিপ্লব - ৮৫১ ভোট (বিজয়ী), মেহদী আজাদ মাসুম - ৪৩০ ভোট

সাংগঠনিক সম্পাদক:
হাবীবুর রহমান - ৬৪৮ ভোট (বিজয়ী), মাইনুল হাসান সোহেল - ৬২৬ ভোট

দপ্তর সম্পাদক:
জান্নাতুল ফেরদৌস পান্না - ৫৯৮ ভোট, মো: জাফর ইকবাল - ৬৪৫ ভোট (বিজয়ী) 

এর আগে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে মোট ভোটার ছিল ১৬৩৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন এক হাজার ৩০০ জনেরও বেশি ভোটার ।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন- ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিবার্তা টোয়েন্টিফোর ডটনেটের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ দুলাল, সাবেক সহসভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, আনন্দ টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক শামসুল হক বসুনিয়া ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক শরিফুল ইসলাম বিলু।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ্ প্রতিবেদক শেখ জামাল।

এমবি