বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।
তিনি জানান, ঠাকুরগাঁওয়ের পুরো নির্বাচনী এলাকায় ভোটের কার্যক্রম তদারকির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস
















