বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল আরটিভির ফেসবুক পেইজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম কোন চ্যানেল হিসেবে ফেসবুক পেইজে ভেরিফাইড হলো আরটিভি।
আরটিভি ভক্তের সংখ্যা এখন প্রায় ১৩ লাখ । গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে আরটিভি'র পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক। আরটিভি'র অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/rtvonline) বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে আরটিভি সর্বপ্রথম এ স্বীকৃতি পেল। বর্তমানে আরটিভির ফেসবুক পেইজের নামের পাশে নীল রঙের বৃত্ত সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। আরটিভির ফেসবুকে পেজে গড়ে প্রতিমাসে এক লাখ করে লাইক পড়ছে। মাঝে মাঝে এর বিভিন্ন পোস্ট এর রিচ ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে। বর্তমানে আরটিভির পেজে যে কোনও পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে লাইক ও শেয়ার অনেক হচ্ছে।
এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ফেসবুক বর্তমানে আমাদের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম। টেলিভিশনে সংবাদ পরিবেশনের পাশাপাশি যে কোনো সংবাদ আমরা খুব দ্রুত আরটিভির ফেসবুকে দিয়ে থাকি। এ জন্য বাংলাদেশের অন্য কোনও চ্যানেলের চেয়ে অনুষ্ঠান এবং সংবাদে আমরা এগিয়ে । তাঁর প্রমাণ ফেসবুক কতৃপক্ষের আরটিভির পেজ ভেরিফাইড। সবচেয়ে বড় কথা আরটিভির পেজে লাখ লাখ দর্শকদের ভিজিট করা আর পেইজটি বিশেষ নজরদারিতে রাখবে ফেসবুক কর্তৃপক্ষ।’
উল্লেখ্য, এর আগে ফেসবুক ভেরিফাইড হয়েছে হাতে গোনা কিছু তারকা, শিল্পী ও বিশেষ ব্যক্তিদের। এই প্রথম বাংলাদেশের কোন চ্যানেল ফেসবুক কর্তৃক ভেরিভাইড হলো।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





