শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয় উল্লেখ করে দলটির নেতা-কর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেননি। তবে কেউ এক গালে চড় দিলে দুই গালে চড় দেওয়ার কথা বলেন তিনি।
টুকু বলেন, ‘আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।’
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে সরকারের ওপর কোনো প্রভাব ফেলা সম্ভব হবে না।
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বিদ্যুৎমন্ত্রী বলেন, সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়ে লাভ হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আবারও সতর্ক করে বলেন, আইন অনুযায়ী যাদের যে শাস্তি প্রাপ্য, তা কার্যকর করা হবে।
সিরাজগঞ্জ শহরে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ তুলে টুকু বলেন, তিনি শহরে শান্তিপূর্ণ পরিবেশ চান। শহরে অশান্তি সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না। কিছুদিন আগে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে তিনি নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎসবটি সামনে রেখে সব ধর্মের মানুষের নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করা উচিত। ইসলাম অন্য ধর্মের প্রতি কটূক্তি বা অবমাননা না করার শিক্ষা দেয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। তার দাবি, আগে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সমস্যা ছিল, বর্তমানে তা নেই। জনগণ ধৈর্য ধরে সরকারের পাশে থাকায় তাদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এনএইচ











