বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিশু সংবেদনশীল আদালত কক্ষের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, দেশের ৯ জেলায় ১০টি শিশু সংবেদনশীল আদালত কক্ষের উদ্বোধন করেন আনিসুল হক।
এ সময় আইনমন্ত্রী বলেন, শিশুদের জন্য সহিংসতা ও শোষণমুক্ত সমাজ গড়তে এখনও অনেক কাজ বাকি। বিচার প্রক্রিয়ায় শিশুর জন্য সংবেদনশীল পরিবেশ তৈরির কাজ করছে সরকার। শিশু আইন বাস্তবায়নে দক্ষ জনবল, প্রশিক্ষণ ও জ্ঞান সমানভাবে গুরুত্বপূর্ণ।
আদালতগুলোকে ভার্চুয়াল কানেক্টিভিটির আওতায় আনা হবে উল্লেখ করে আনিসুল হক বলেন, শিগগিরই আপিল বিভাগে আরও বিচারপতি নিয়োগ দেয়া হবে।
এসএম





