সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যমান আইনকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে।
মাদক পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে। বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমেও মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের সমস্যা। এ কারণে দেশব্যাপী ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এস





