বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা তা জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারেনি টাস্কফোর্স।

তদন্ত চলমান এবং এতে অগ্রগতি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতের কাছে আরও সময় চাওয়া হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি শেষে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।

পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট।

এরপরও তদন্ত প্রতিবেদন আদালতে জমা না পড়ায় আবারও সময়ের প্রয়োজন হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার আদালত আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।

এস