বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, জুলাই গণ আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ৮ জন মারা যান। ২০ জুলাই মারা যান ৯ জন। এই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চার আসামিকে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল।
সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম ছাড়া অন্য তিন আসামিরা হলেন— যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
সাবেক ওসি আবুল হাসান ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেপ্তার আছেন। বাকি ৩ আসামি বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার আছেন। এই চার আসামিকেই ২০২৪ সালের ১৮ ও ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করতে বলা হয়েছে।
এমএম