বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।
মো. আমিনুল ইসলাম বলেন, প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছালে কিংবা রায় অপেক্ষমাণ থাকলে ট্রাইব্যুনালে নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য তাদের কাছে রয়েছে।
তিনি বলেন, এসব তথ্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারাই নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম তদারকি করছেন।
তিনি বলেন, বিচার কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এস