সোমবার (২১ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদলত দুদকের আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে সালমানকে আদালতের এজলাসে হাজির করা হয়। পরে সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। পরে দুপুর ১টার দিকে তাকে এজলাস থেকে নামিয়ে প্রিজনভ্যানে করে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়। এবার দুদকের মামলায় গ্রেফতার সালমান এফ রহমান
অভ্যুত্থানের পর থেকে সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগ আমলে নিয়ে টাস্কফোর্স গঠন করে তিনিসহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করে সংস্থাটি।
এরপর সালমান এফ রহমানের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পায় দুদক। এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ ৩৮ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে সংস্থাটি।
এমএম