বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
মাকসুদ কামালকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশন কোনো আসামিকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় না।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পর ইতোমধ্যে ফরমাল চার্জ দেওয়া হয়েছে। কোনো আসামি পলাতক থাকলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
মাকসুদ কামালের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। মাকসুদ কামাল তাদের নজরদারিতে আছেন বলেও জানান তিনি।
তার ভাষ্য, মাকসুদ কামাল বাংলাদেশে থাকলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
এস





