শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

শুধু এই মামলাটি শুনানির জন্য শুক্রবারে বিশেষ চেম্বার আদালত বসেছিলেন।

ঢাকা ক্লাবের আইনজীবী শেখ আওসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবের ইজিএম দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ক্লাবের সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।

এমএইচ

প্রেস বিজ্ঞপ্তি