বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে কয়েকটিতে হাইকোর্ট জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়।

পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে সেগুলোতেও জামিন মেলে, তবে রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে যায়।

সর্বশেষ, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এনএইচ