আজ বৃহস্পতিবার ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার মামলার অভিযোগ গঠন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হওয়ার কথা ছিল।
পিটিশনকারীদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন আদালতকে জানান, সরকার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪৯৪ ধারার অধীনে মামলাটি প্রত্যাহার করেছে।
দুদকের আইনজীবী একেএম ফজলুল হক আপিল বিভাগকে বলেন, দুদকের দায়ের করা মামলা সরকার প্রত্যাহার করতে পারে না।
এর পরই আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানি স্থগিত করেন। সেদিন মামলাটি প্রত্যাহার করার বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র আইনজীবীকে উপস্থাপন করতে বলেন আপিল বিভাগ।
তার আগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতকে বলেন, 'ড. ইউনূস আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে মামলাগুলো বাতিল করতে চান। তার বিরুদ্ধে করা মামলা যে প্রত্যাহার হয়েছে তাও জানতেন না তিনি।'
এফএইচ





