বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
এছাড়াও ঘোষিত ফলাফলে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।
বাতিল করা হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। নির্বাচনে ১৮৫টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে দেখা গেছে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি, যা সর্বমোট ভোটের ৬৪ দশমিক ৮১ শতাংশ।
মির্জা ফয়সল এমপি নির্বাচিত হওয়ার ফল ঘোষণার সাথে সাথেই ঠাকুরগাঁও শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একে অপরকে মিষ্টি খাওয়ান তারা।
এনএইচ














