যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে, ২টি এলজি, ৭ টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪ টি রাম দা, ৬ টি চাকু, ১ টি ড্রোন, ৮ টি মোবাইল, ৩ টি মেমোরি কার্ড, ১ টি মোবাইল ব্যাটারি, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১ টি পেনড্রাইভ ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এনএইচ