ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের স্টোর থেকে ধোঁয়া বের হতে থাকে। ওয়ার্ডের লোকজন আগুন দেখে কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা এসে বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আতঙ্কে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা বের হয়ে নিচে চলে যান। তবে কোনও রোগী কিংবা স্বজনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি।
এমএম